২৪/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে ১০ লাখ রুপি আর্থিক জালিয়াতির অভিযোগে ভারতের লুধিয়ানা আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলায় সোনু সুদকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের লুধিয়ানা আদালত এ আদেশ জারি করেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

সোনু সুদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বলেছেন, “সমাজমাধ্যমে যা চলছে সেগুলি অনেক অতিরঞ্জিত করা হয়েছে।”এদিকে, সোনু সুদকে নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি তুলে ধরা হয়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, সোনু সুদ, ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট। তাকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো। এই গ্রেফতারি পরোয়ানা ১০ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা কার্যকর করা যায়নি, তার যথাযথ কারণ জানাতে হবে।
এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সোনু। 

পড়ুন:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দেখুন:র‍্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন