০১/০৩/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোমেশ্বরী নদী থেকে চুরি করে বালু উত্তোলন: ২ জনকে কারাদন্ড

নেত্রকোনার উপজেলায় পৌর শহরের শ্মশানঘাট এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলনের অপরাধে দুজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান। এসম আটক করে অভিযুক্ত দুজনকে ৭দিনে কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এসময় শাফায়েত (২১) ও শফিকুল (১৯) নামে দুই যুবককে আটক করা হয় এবং তাদের দুজনকে সাত দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, বেশ কিছুদিন ধরে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির ঘটনা ঘটছে। এমন গোপন তথ্য ও সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার শ্মশানঘাটে এলাকায় সোমেশ্বরী নদীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল হতে বালু উত্তোলন করে ইজিবাইকে বালু ভর্তি করা অবস্থায় দুজনকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমেশ্বরী নদীতে বালু চুরি টেকাতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হাতেনাতে দুজনকে আটক করে দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালু চুরি রোধে আরো কঠোর অবস্থানে যাবে উপজেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পড়ুন- ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

দেখুন- সেন্টমার্টিনগামী পর্যটকদের উপচে পড়া ভিড় | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন