বিজ্ঞাপন

সৌদিআরব থেকে বাংলাদেশে আসার পথে দুবাইয়ে প্রবাসী শ্রমিক নিখোঁজ

সৌদিআরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে রফিকুল ইসলাম ( ৪০) এক প্রবাসী শ্রমিক নিখোঁজ হয়েছেন৷ গত ২৮ ফেব্রুয়ারী থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিখোঁজ প্রবাসী রফিকুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার মৃত লাল মাহমুদ মন্ডলের ছেলে৷ জীবিকার তাগিদে ৫ বছর আগে সৌদিআরবে পাড়ি জমায় তিনি। সেখানে তিনি আল কাছিম শহরে মিনিস্টার বলোদিয়া কোম্পানির আওতায় গ্যারেজে কাজ করতেন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানা, পরিবারের সাথে ঈদ করতে কোম্পানি থেকে ছুটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় সকাল ১১টায় সৌদিআরবের আলকাছিম বিমানবন্দর থেকে এয়ারএরাবিয়া এয়ারলাইন্সের একটি বিমানে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেন । বিমানটি দুপুর ২টার দিকে দুবাইয়ের সারজা বিমানবন্দরে অবতরণ করার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশে আসার ফ্লাইটটি বাতিল হয়ে যায়। প্রবাসী রফিকুলের পরিবারের সাথে তার ওইদিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের কথা হয়৷ এরপর থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জার সব কিছু অফলাইন দেখাচ্ছে। বাতিল হওয়া ওই ফ্লাইটটি গত ৪ মার্চ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও প্রবাসী রফিকুল বাড়ি ফিরেননি ও পরিবারের সাথে যোগাযোগ করেননি। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবার৷

রফিকুল ইসলামের স্ত্রী ও ২টি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী মর্জিনা বেগম বলেন,গত ২৮ ফেব্রুয়ারী সেহরির সময় আমার স্বামীর সাথে শেষ কথা হয়৷ এরপর থেকে আর যোগাযোগ নেই৷ ৮ দিন যাবত তার স্বামী নিখোঁজ। সে কোথায় আছে কেমন আছে তারা জানতে পারেননি৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্বামীকে ফিরে পেতে আবেদন এই নারীর বড় মেয়ে রাফিয়া ইসলাম বলেন,আমার তার সাথে যোগাযোগ বিচ্ছিন্নের পর তারা খুব দুশ্চিন্তায় সময় পার করছেন। বাবার সাথে ঈদ করবে এই আশায় আছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান,আমাদের একজন রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন বিষয়টি দুঃখজনক। আমরা আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।

পড়ুন- হাসিনার সাবেক ২ মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব

দেখুন- ছুটির দিনে ঢিলেঢালা বইমেলা, শিশুপ্রহরে কচিকাচাদের উচ্ছ্বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন