২৬/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ জুন) ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জামাত শুরু হওয়ার আগেই জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকে থেকে কেউ ভ্যানে আবার কেউ সাইকেল বা মোটরসাইকেলে করে এসে মুসল্লিরা জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপশি নামাজে অংশ নেয় নারীরাও। পরে ধর্মীয়রীতি অনুযায়ী তারা পশু জাবাই করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজক কমিটির সভাপতি বাবু বলেন, গত ১০ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তাঁর দেখানো পথেই ঈদ উদযাপন করছি।

পড়ুন: বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, বাবা-ছেলে নিহত

দেখুন: ভেনিসে বিলিয়ন ডলার বিনিয়োগ কে এই বাংলাদেশি?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন