বিজ্ঞাপন

সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন, তাদের বাহিনী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক মোতায়েন এবং অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবস্থান করছে। এই কৌশলগত অবস্থান বিবেচনা করেই তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

একই সময়ে ইয়েমেনের হুতি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি ইসরাইলের বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে ‘জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার’-এ হামলা চালিয়েছে। এই অভিযানে অত্যন্ত বিধ্বংসী ‘আরাশ-২’ অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এই হামলার দাবিগুলো এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র বা নিরপেক্ষ সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের এই বহুমুখী হামলার দাবি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করেছে।

পড়ুন: পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ১০

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন