মৌলভীবাজারে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন আব্দুল মাওফিক ও তাঁর অনুসারীরা।
এ উপলক্ষে শুক্রবার (২০মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউজ এলাকায় আহমেদ শাবিস্তা নামক বাসায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
এতে ইমামতি করেন এর আয়োজক আব্দুল মাওফিক চৌধুরী। জামাতে পুরুষের পাশাপাশি ছিল নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা। এই জামাতে বিভিন্ন এলাকা থেকে আগত পুরুষ, নারী ও শিশুসহ প্রায় একশত জন মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া হয়। পরে তারা নিজেদের মধ্যে ঈদের কোলাকুলি করে সেমাই-পায়েস খান। এসময় অত্র এলাকায় নিরাপওায় নিয়োজিত ছিল পুলিশ।
মৌলভীবাজারে ২০১০ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগেই রোজা পালন ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছেন আব্দুল মাওফিক ও তাঁর অনুসারীরা। এ ধারাবাহিকতায় আজ তারা বাংলাদেশের একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছেন।
পড়ুন- বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে বিভিন্ন এলাকায় জরিমানা
দেখুন – ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান


