২৪/০২/২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৪/০২/২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে গণঅভ্যুত্থান দিবস পালিত

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৫’ই আগস্ট ) এ উপলক্ষ্যে রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেন । রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রদূত নাগরিক সমাজকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান। তিনি আরও বলেন, আমাদের সামনে ন্যায়, সাম্যভিত্তিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখাতে হবে ৷

এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সৌদি আরবে বসবাসকারী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য আহবান জানান।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তাসহ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন ৷

বিজ্ঞাপন

পড়ুন : সৌদি আরবের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা চালু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন