21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৪:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এ বছর সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন। এর আগের দিন অর্থাৎ ৫ জুন হবে আরাফাতের দিন।

ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে। এদিন সন্ধ্যায় জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদির চাঁদ দেখা কমিটিও।

এই মাসটির ১০ম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।

আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ানের মতে, আমাগী ২৭ মে, মঙ্গলবার সকালে জিলহজ্জ মাসের অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত হলে ২৮ মে জিলহজের প্রথম এবং ৬ জুন (শুক্রবার) হবে ঈদুল আজহার দিন।

ইতোমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন ধরে ছুটি মঞ্জুর করেছে আরব আমিরাতের মন্ত্রিসভা। অপরদিকে ৬ থেকে ৮ জুন পর্যন্ত দেয়া হয়েছে ঈদের ছুটি।

ঈদুল আজহা উদযাপনের মধ্যে দিয়ে সৌদিতে হজ শেষ হয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি হজ পালনে মক্কায় সমবেত হন।

বিজ্ঞাপন

পড়ুন : সৌদি আরবে আজ চাঁদ উঠলে রবিবার ঈদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন