29.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৪ মার্চ বুধবার সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল রিয়াদের হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে- মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও ৭১ টেলিভিশন প্রতিনিধি মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের সাবেক সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান।

ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক টেলিভিশন প্রতিনিধি জসিমউদ্দীন হৃদয়, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আরিফুল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

গণমাধ্যম কর্মীরা তাদের বক্তব্যে ফোরামের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতার উপর নির্ভর করে আন্তরিকতার সঙ্গে এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সবার মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ।

পড়ুন- ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

দেখুন- ইরানে হা/ম/লা/য় ভারতের বন্দর ব্যবহার; গুঞ্জন নাকি রহস্য? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন