অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ আমলে নেয়া ৩৭টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারকে সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সোমবার (৩০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সরকারকে সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
তীব্র জ্বালানি সংকটে বিদ্যুতের সরবরাহে টান পড়ায় বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি বা সৌর বিদ্যুতের ব্যবহার। যোগান বাড়াতে দেশে নতুন নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগও নেয়া হয়।
তবে রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া তিন হাজার ২৮৭ মেগাওয়াটের বেশি সক্ষমতার ৩৭ সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
১৪টি দেশের অর্থায়নের এসব প্রকল্পের মধ্যে চীনের চারটি, সিঙ্গাপুরের ৭টি এবং ভারত ও যুক্তরাষ্ট্রের রয়েছে ১টি করে প্রকল্প। যেখানে ছয় বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করছে তারা। এরইমধ্যে ব্যয় হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। এ অবস্থায় প্রকল্প বাতিল করায় রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে সরকারি সিদ্ধান্ত নিয়ে চীন উদ্বিগ্ন বলে জানান সেই দেশের বিনিয়োগকারীরা। চেয়েছে শান্তিপূর্ণ সমাধানও।
সরকারি সিদ্ধান্তে বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলে মন্তব্য করেছে সিপিডি।
অনুষ্ঠানে জানানো হয়, এরইমধ্যে ১৫টি কোম্পানি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেছে।
পড়ুন: শূন্য কার্বন নিঃসরণে সরকার উল্টো পথে হাঁটছে: সিপিডি
এস/


