বিজ্ঞাপন

স্কুলের সামনে ছাত্রীদের উত্যক্ত করে টিকটক, ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের জেল

ছাত্রীদের উত্যক্ত করার সময় হাতে মাইনউদ্দিন (২৮) নামে এক টিকটকারকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাইনউদ্দিনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম। দন্ডপ্রাপ্ত মাইনউদ্দিন উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের ইদন মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, মাইনউদ্দিন দীর্ঘদিন যাবত স্থানীয় রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলে আসা যাওয়া করা ছাত্রীদের নিয়ে আপত্তিকর টিকটক করে উত্যক্ত করছিল। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এনিয়ে প্রতিবাদ শুরু হয়। এরপর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার আবারও স্কুলের সামনে গিয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসময় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন