২৫/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করিম-বানু ফাউন্ডেশনের

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সহীহ শুদ্ধ ভাবে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে জেনারেল শিক্ষিত ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে এই কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেন।

মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালের রামপুরা ইউনিয়নে চালু হওয়া কোরআন ও নামাজ শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন করিম-বানু ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় করিম-বানু ফাউন্ডেশনের সদস্য এইচ এম জুবায়ের বলেন, স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সহীহ শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে সে জন্য করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের সহীহ শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত ও নামাজ শিখাতেই এই উদ্যোগ।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, আমরা রমজান মাস উপলক্ষে করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সহীহ শুদ্ধ ভাবে কোরআন ও নামাজ শেখার ব্যবস্থা করেছি। সেই সঙ্গে দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কয়েকশ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ‘মানবতার পাশে-মানুষের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে মিঠামইনে বিনা অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন