২৬/০২/২০২৬, ১৬:২৩ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্কুল থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ারোধেটাঙ্গাইলে ১৬০ টি স্কুলে প্লেগ্রাউন্ড স্থাপন

বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইল প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করতে ১৬০টি স্কুল প্রাঙ্গণে প্লেগ্রাউন্ড স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন ও ফলক উন্মোচন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। একই সাথে শিক্ষার্থীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিটি স্কুলে মানচিত্র সম্বলিত মুরাল নির্মাণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলে, আমাদের স্কুলে কোন খেলার ব্যবস্থা ছিলো না। খেলার ব্যবস্থা হওয়ায় আমরা খুশি।

অভিভাবকরা বলেন, এতে করে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আমাদের বাচ্চাদের পাশাপাশি আমরাও খুশি।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, শিশুদের আনন্দের সাথে বিকশিত হবার সুযোগ দিলে ভবিষ্যতে তাঁরা নিজেকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে একটি দক্ষ ও সক্ষম জনগোষ্ঠী হিসেবে তৈরি হতে পারে। এছাড়াও খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাসী, সৃজনশীল, টীম ওয়ার্ক, সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায় ও দৃঢ় মানসিকতাসম্পন্ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সট- শরীফা হক, জেলা প্রশাসক, টাঙ্গাইল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান প্রমুখ।

পড়ুন: মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেখুন:দেশি এয়ারলাইনসের কাছে পাওনা পাঁচ হাজার কোটি টাকা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন