২২/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
27.3 C
Dhaka
২২/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্টেট ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে শিক্ষকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি আছেন একজন।

বিজ্ঞাপন

গতকাল শনিবার পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, বাসের সিটে বসা নিয়ে আইন বিভাগ ও ফার্মেসি বিভাগের দুই নারী শিক্ষার্থীর বাগবিতণ্ডার জেরে ঘটনার সূত্রপাত। পরে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর।  হামলায় কয়েকজন নারী শিক্ষার্থীও আহত হন। শিক্ষার্থীদের বাঁচাতে শিক্ষকরা এগিয়ে আসলে তাদেরকেও মারধার করা হয়।  আহতদের এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

স্টেট ইউনিভার্সিটি প্রক্টর ড. মোহাম্মদ শাহবুদ্দিন জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতির ওপর ক্লাস শুরুর বিষয়টি নির্ভর করছে।

কারা হামলা চালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত হতে সময় লাগবে। শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতরা হামলায় অংশ নিয়েছেন কি-না তাও খতিয়ে দেখা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন