26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে বিজলী আক্তার আমেনাকে (৩০) বটি দিয়ে জবাই করে হত্যা করেছে তার স্বামী ইমরান হোসেন (৩২) ।

গতকাল শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইমরান হোসেন নিজেই বন্দর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। নয় মাস আগে প্রেমের সম্পর্কের পর ইমরান হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এটি বিজলীর দ্বিতীয় বিয়ে ছিল।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, বিয়ের পর থেকেই ইমরান ও বিজলীর মধ্যে পারিবারিক বিষয় এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই ঝগড়া হতো। শনিবার (৬ জুলাই) রাতে বিজলী আক্তার তার ভাগনের সঙ্গে স্বামীর মোবাইল ফোনে কথা বলেন। এ সময় ইন্টারনেট (এমবি) ব্যবহার নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী ইমরান হোসেন বটি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন গল কেটে ফেলে। গুরুতর আহত অবস্থায় বিজলী আক্তারকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ওসি মো. লিয়াকত আলী আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: সোনারগাঁওয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে সংবাদ সম্মেলন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন