০১/০৩/২০২৬, ১৮:৩৪ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৮:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্ত্রীর আত্মহত্যা : অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে মামলা

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় আজ রোববার ১ মার্চ বিকেলে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান। তিনি জানান, শুধু আলভী নয় মামলায় তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। তার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।

এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।

এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে আজ (১ মার্চ) এই ময়নাতদন্ত হয়। এ সময় মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে পরিবশে ভারী হয়ে ওঠে।

হাসপাতালের বাইরে ইকরার খালু কামরুজ্জামান জানান, ইকরার মরদেহ বর্তমানে মর্গে রাখা আছে। সেখান থেকে দুপুর ২টার দিকে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামের উদ্দেশে রওনা হবেন স্বজনরা। এরপর গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।

একটি নাটকে শুটিংয়ের জন্য আলভী নেপালে অবস্থান করছেন। স্ত্রীর করুণ মৃত্যুর পরও কেন তিনি দেশে পৌঁছাতে পারেননি—এ নিয়ে আলভী জানান, হঠাৎ করে নেপাল থেকে ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ার কারণেই তিনি দ্রুত রওনা হতে পারেননি। তবে আজ দুপুরের ফ্লাইটেই টিকিট পাওয়া সাপেক্ষে ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

পরিবারের পক্ষ থেকে এশিয়া পোস্টকে জানানো হয়েছে, আজ বাদ মাগরিব ময়মনসিংহের ভালুকায় নানাবাড়িতে ইকরার জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে সেখানে তার লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন