০২/০৩/২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্ত্রী হত্যার দায়ে ২৫ বছর পর বৃদ্ধ স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক বৃদ্ধ স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে অভিযুক্তকে।

দণ্ডপ্রাপ্ত আসামীর নাম আলম ওরফে নবীন (৬০)। সে সিদ্ধিরগঞ্জের চরহোগলা আদম আলী নেকরামের ছেলে। হত্যার শিকার স্ত্রী হলেন আফসানা। তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

তিনি বলেন, ১৯৯৯ সালের ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আফসানা নামে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলায় দায়ের করেন। সেই সাথে এই মামলার তদন্ত করে পুলিশ তার স্বামীকে অভিযুক্ত করেন। সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামী আদালতে উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন