বিজ্ঞাপন

স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও সরকার পরিবর্তনের কারণে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো শুরু হবে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রথমে গত ১৮ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। 

এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী ৪ আগস্টের পরীক্ষাও স্থগিত করা হয়।

সর্বশেষ গত ১১ আগস্ট নতুন সময়সূচিতে বাকি পরীক্ষাগুলো নেওয়ার কথা থাকলেও আগুনে প্রশ্নপত্র পুড়ে যাওয়াতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনিদিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন