বিজ্ঞাপন

স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের বৈধ তিন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রতীক বরাদ্দ করেন।

বিজ্ঞাপন

এ সময় বিএনপির মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ, জামায়াত মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদকে দাঁড়িপাল্লা এবং বাসদের মনোনীত প্রার্থী মিজানুর রহমানকে কাঁচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এই আসনের মোট পাঁচজন বৈধ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে এই আসনে মোট তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বৈধ তিন প্রার্থীর মাঝে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রার্থীরা এখন প্রচার-প্রচারণা চালাতে কোনো বাঁধা নেই। আচরণবিধি মেনে প্রার্থীরা যেন প্রচার-প্রচারণা চালায়, সেজন্য তাদের সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারি এ আসনে নির্বাচন বাতিল হয়। পরে নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল এই আসনের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে।

পড়ুন:সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ

দেখুন:সরকারী অফিসে কর্মকর্তার গোপন কক্ষ, রয়েছে অনৈতিক কাজের উপকরণও | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন