১৩/০২/২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে স্থানীয় প্রযুক্তি প্রদর্শনী ও সেমিনারে উদ্ভাবনের উৎসব অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৮ জুন) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকারী ইউএনও মিজ শাহীন সুলতানা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, সেমিনারে স্থানীয় উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ড. চপল কুমার রায়।

সেমিনারে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়।

সেমিনার শেষে উপজেলা চত্বরে আয়োজিত প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধন করা হয় বেলুন-ফেস্টুন উড়িয়ে। এতে অংশ নেয় দিনাজপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি দপ্তর মিলিয়ে মোট ১০টি স্টল।

এই আয়োজন ছিল শিক্ষার্থী, কর্মকর্তা ও সাধারণ মানুষের প্রযুক্তি সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এনএ/

দেখুন: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন