গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আদিলুর রহমান খান। এ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাও হতে যাচ্ছেন তিনি। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এমন তথ্যই জানা গেছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এদিকে তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন মাহফুজ আলম। তিনিও ১০ ডিসেম্বর পদত্যাগ করেছেন।
বিজ্ঞাপন


