জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম, আর সদস্য-সচিব হয়েছেন আব্দুল হান্নান মাসউদ, এমপি।
এই কমিটির সদস্য হয়েছেন- যথাক্রমে আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ, অ্যাড. মঞ্জিলা ঝুমা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ এ কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন।
বিজ্ঞাপন


