বিজ্ঞাপন

দেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্য ফ্যাসিস্ট হাসিনার রেজিম দায়ী: মির্জা ফখরুল

দেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দায়ী।’

বিজ্ঞাপন

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। সবার কাছে এ আহ্বান জানাতে চাই।’

তিনি বলেন, ‘সবার কাছে আহ্বান জানাতে চাই– ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ অব্যাহত রাখবেন।’

এনএ/

দেখুন: লোপাট টাকা উদ্ধার, স্থিতিশীলতা: দুই পায়ে হাটছে কেন্দ্রীয় ব্যাংক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন