পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপা উপজেলার বোয়ালিয়া নৌরুটে চলাচল করা স্পিডবোট কোম্পানির মালিক ও কর্মচারী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনাটি শুক্রবার শেষ বিকেলে রাঙ্গাবালীর কোড়ালিয়া স্পিডবোট কাউন্টারে ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এ ঘটনার পর গভীর রাতে কোড়ালিয়া ঘাট থেকে তিনটি স্পিডবোট নিখোঁজ হয়। পরে শনিবার সকালে ঘাট সংলগ্ন চরইমারশনে একটি স্পিডবোট ইঞ্জিনবিহীন অবস্থায় আগুনে পুড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। বাকি দুটি স্পিডবোট উদ্ধার করা হয় বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি এলাকা থেকে। তবে কে বা কারা স্পিডবোটে আগুন দিয়েছে সে তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, এখনও কোনো পক্ষ অভিযোগ বা মামলা দায়ের করেনি। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী-ভাড়ার টাকার সঠিক হিসাব না দিয়ে কর্মচারী তছরুপ করেছে-এমন একটি ঘটনাকে কেন্দ্র করে মালিক-কর্মচারী পক্ষের এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে।
পড়ুন : রাঙ্গাবালীতে স্কুল শিক্ষককে মারধরের ঘটনা প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচি,


