বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, বহির্বিশ্বে গণতন্ত্র বলতে বোঝে এবং বোঝাই ট্রান্সপারেন্সি এবং একাউন্টটিবিলিটি। একটা সিস্টেম যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোন আধুনিক সমাজ হয় না। আধুনিক সমাজের সবচেয়ে বড় শর্ত হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা।
মনির হায়দার আরও বলেন পাবলিক অফিসের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের মূল লক্ষ্য। আমাদের দেশে সত্যিকার অর্থে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না, আর গণতন্ত্র না থাকার সবচেয়ে বড় কুফল হল সমাজে দুইটা জিনিসের ভয়ংকর রকমের ঘাটতি তৈরি হয়, তা হলো ট্রান্সপারেন্সি এবং একাউন্টটিবিলিটি। নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় শীর্ষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহারিয়া শায়লা জাহান।
সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও সাউথ কবি, মেডিকেল অফিসার ডা ফাতেমা কামাল সাখী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান আরা প্রমূখ উপস্থিত ছিলেন।
পড়ুন : ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির গণমিছিল


