বিজ্ঞাপন

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি তিন নেতা বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্দেশনার বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করেছে করা হয়েছে। বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারকৃত নেতারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ সাইদুজ্জামান কামাল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন