০২/০৩/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মাদারীপুরে সেই বাদ পড়া আলোচিত প্রার্থীসহ ৩ প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার

মাদারীপুরের ২ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৩ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বহিষ্কাররা হলেন, মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা।তিনি প্রথমে বিএনপির মনোনয়ন পেলেও নানান বিতর্কে বাদ পড়লে প্রার্থী বদল করা হয়৷ একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ২০১৮ সালে বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এছাড়া মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ২০১৮ সালে বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বহিষ্কার আদেশের প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়, একই সঙ্গে সারাদেশের মোট ৫৭ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির নিম্নবর্নিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ও মাদারীপুর-২ আসনে মিল্টন বৈদ্য বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তন করে স্থানীয় নেতাদের গুরুত্ব দেওয়া হয়। তবে মাদারীপুর-১ আসনে প্রথমে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। এ নিয়ে পরে বিতর্ক সৃষ্টি হওয়ায় তার মনোনয়ন স্থগিত করে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। এদিকে মাদারীপুর-২ আসনে মনোনয়ন পেয়ে ভোটের লড়াইতে নেমেছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকন তালুকদার।

পড়ুন: সিলেটে বিএনপির জনসভা: নেতাকর্মীদের ঢলে লোকারণ্য মাঠ

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন