‘স্বপ্নের ফরিদগঞ্জ’ সামাজিক সংগঠনের ২৫/২৬ অর্থ বছরে নতুন কমিটি গঠন করা হয়েছে। গরিব অসহায় শিক্ষার্থী, বন্ধু এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে ইতোমধ্যে সংগঠনটির প্রশংসা সর্বত্র ছড়িয়ে পড়েছে।
১১ আগষ্ট সোমবার বিকালে সংগঠনের কার্যালয়ে সাবেক সাধারন সম্পাদকের সঞ্চলনায় প্রথমে গত বছরের সাফল্যের কথার তুলে ধরা হয়। পরে সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী ১ বছরের জন্যে কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন এবং মেহেদী আশ্রাফ লিমন কে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্য নিবাহী কমিটি করা হয়।
জানা যায়, ২০২৪ সালে প্রতিষ্ঠার পর সংগঠন টি সাফল্যের সাথে অসংখ্য সমাজসেবা মূলক কার্যক্রম করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো ২০২৫ সালে এইচএসসি পরিক্ষায় ১৭টি ফরম ফিলাপ, প্রয়াত রনির ২টি এনজিও ঋণ পরিশোধ, অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও টিউশন ফি পরিশোধ, সেশন ফি পরিশোধ এবং অসহায় ব্যাক্তিদের আর্থিক সাহায্য করা।
সংগঠনের উৎপত্তি ঘটে যখন সেচ্ছাসেবী দের একজন বন্ধু ২০২৪ এর বন্যাকালিন সময়ে বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থসংস্থান করার মুহুর্তে হার্ট অ্যাটাক করে মারা যায়। বস্তত সে ছিলো বাবা হারা এক অসহায় সন্তান। সামান্য বেতনে একটা ফার্মেসি তে কাজ করতো। অনেকগুলো সমাজসেবী সংস্থায় কাজ করেছেন এবং পড়াশোনায় অনেক মনযোগী ছিলেন। কিন্ত চরম ঋনগ্রস্থ ও অসহায়ত্বের মধ্যে তার যেই মানবিকতা ও উদারতা ছিলো। সেই অনুপ্রেরণা থেকে এই সংগঠনের সৃষ্টি।
সংগঠনের সভাপতি নাজিম বলেন, আমাদের সংগঠনের সহযোদ্ধারা এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীর প্রতি। যারা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অবদান রেখেছেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হয়তো অনেক শিক্ষার্থীর জন্যে নতুন আশার দ্বার খুলে দেবে। শিক্ষা কখনোই আর্থিক সংকটের কারণে বন্ধ হতে পারে না। এই বিশ্বাস থেকেই আমরা কাজ করে যাচ্ছি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

