২৬/০২/২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা

জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলার ঘটনায় এখনো হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া এবং দেশজুড়ে ক্রমাগত অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই স্পষ্ট করে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় শাহবাগে জমায়েত হয়ে ব্লকেড কর্মসূচি পালন করবে জাতীয় ছাত্রশক্তি।

পড়ুন: হাদিকে সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করবে সকালে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন