28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্বর্ণের দামে বিশ্ব রেকর্ড, আউন্স ছাড়াল ৩৪০০ ডলার

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০১ দশমিক ৪৯ ডলারে। সেশনের শুরুতে যা রেকর্ড ৩ হাজার ৪০৩ দশমিক ৯০ ডলারে পৌঁছেছিল।

আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৪১৩ দশমিক ৯০ ডলারে বেচাকেনা হচ্ছে।

মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা এবং ডলারের মান পতনের ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং ডলারের দুর্বলতা বিনিয়োগকারীদের স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে।

বিশ্ববাজারে যখন স্বর্ণের দামের এই হাল, তখন দেশের বাজারেও স্বর্ণ বিক্রি হচ্ছে রেকর্ড দামে। সবশেষ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে দেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন