পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্যমুল্যে গরুর মাংস, দুধ ও ডিম তুলে দিতে উদ্যোগ গ্রহন করেছে রংপুর মহানগর যুবদল।
বিজ্ঞাপন
আজ বুধবার (১৮ মার্চ) সকালে নগরীর শাপলা চত্ত্বরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহির আলম নয়ন। এতে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের অন্যতম সদস্য জুবায়ের হাসান রজু, হারুন উর রশিদ, ইসলামী এগ্রোর চেয়ারম্যান মোছাঃ হোমায়রা খানম রিতা, যুবনেতা আসাদুর রহমান আসাদ, হোসেন, সুজন প্রমুখ। এসময় আগত ক্রেতারা বাজার মুল্যের চেয়ে কমে ৬৫০/- টাকা কেজিতে গরুর মাংস কিনতে পেরে সন্তোস প্রকাশ করেন।
পড়ুন- জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
দেখুন- এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে: সেতু প্রতিমন্ত্রী


