স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে ময়মনসিংহে ৭ জেলার বিচারকেরা মতবিনিময় সভা করেছেন। সকালে নগরীর সিলভার ক্যাসেল রিসোর্টে ময়মনসিংহ বিভাগের ৪ জেলাসহ কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) এর ‘জুলাই বিপ্লবের অঙ্গীকার ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন।
এছাড়াও শেরপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জহিরুল কবির, নেত্রকোনা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নূরুল আমীন বিপ্লব এবং গাজীপুরের মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল খুলনার বিচারক মো. আমিরুল ইসলাম। সভায় সাতটি জেলার প্রায় দেড়শ বিচারক অংশ নেন।
বিচারকগণ সুপ্রীম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে সুপ্রীম কোর্টের অধীনে অনতিবিলম্বে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে বলে দাবি করেন।
পড়ুন: কলমাকান্দায় বিস্ফোরক মামলার পলাতক আসামী পার্থ গ্রেপ্তার
দেখুন: আ.লীগ নেতা ডাবলুর বহিষ্কার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
ইম/


