বিজ্ঞাপন

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই, ভবিষ্যতে এমন পরিস্থিতি আর সৃষ্টি না হোক।”

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আজকের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আমরা স্বাধীনতার পক্ষে যারা লড়েছেন, শহীদ হয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন—তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ৭১-এর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য অনুযায়ী সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এ কাজের জন্যই এই মুহূর্তে কাজ করছি।”

তিনি আরও বলেন, “আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। তাই আমরা চাই, ভবিষ্যতে আর কখনো আমাদের নতুন প্রজন্মকে জীবন দিতে বা রক্তপাতের মুখোমুখি হতে না হয়।”

পড়ুন: পদ্মায় বাসডুবি: মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬, চলছে তল্লাশি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন