বিজ্ঞাপন

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীর সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। যারা সেদিন আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে হত্যা চালিয়েছে; তারা আবার নতুনভাবে হাজির হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সকল অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে বলে সতর্কবাতা-ও দিয়েছেন তিনি।

এই আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরকে সবার আগে রাখা হবে, অন্য কোনো ইতিহাসের সাথে তা মিলবে না।

বিজ্ঞাপন

পড়ুন : স্বাধীনতার ঘোষণার ইতিহাস বিকৃতি করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন