28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে, যে আমরা এক ও অভিন্ন

স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে আমরা এক ও অভিন্ন। তিনি আরও বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন যেদিন শিশুদের স্বপ্নদেখার এবং শৈশবের অঙ্গিকার যেদিন পুরণ হবে সেদিনই স্বাধীনতা ফলপ্রসু হবে। গত ৫৪ বছরে বাংলাদেশের মানুষ এই কথাটি প্রতিনিয়ত অনুধাবন করেছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে আমরা এক ও অভিন্ন। বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক ও অভিন্ন। স্বাধীনতার বিরুদ্ধে এই বিজয়ের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্রমবর্ধমান। সেটার আরেকটা প্রমাণ ওসমান হাদিকে হত্যা চেষ্টা। আমরা এর তীব্র নিন্দা জানাই । আমাদের শিশুদের স্বপ্নদেখার এবং শৈশবের অঙ্গিকার যেদিন পুরণ হবে সেদিনই স্বাধীনতা ফলপ্রসু হবে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার বিকেলে বিজয় শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন
পঞ্চগড় একটি সীমান্ত এলাকা। আমরা বুঝতে পারি স্বাধীনতার গুরুত্ব। যেসব দেশের সার্বভৌমত্ব নাই স্বাধীনতা নাই সেসব দেশের মানুষ কতোটা কষ্টে আছে তা আমরা জানি। আমরা বলে দিতে চাই বাংলাদেশে যে স্বাধীনতার বীজ রোপন করা হয়েছে ১৯৭১ সালে আমাদের উপর যতোবার আঘাত আসবে সেই বীজ বৃক্ষে পরিনত হবে। বিজয় দিবস উপলক্ষ্যে জজকোর্ট চত্বর থেকে এই শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি চৌরঙ্গী মোড়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ছাড়াও সদস্য রীনা পারভিন, লেখক ও গবেষক নওফেল জমির, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দেখুন: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন