১৬/০২/২০২৬, ১৭:১৮ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/০২/২০২৬, ১৭:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা

পাবনা দীর্ঘ তিন দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাবনা-৫ (সদর) আসনে ধানের শীষের বিজয় জেলাজুড়ে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে বিপুল ভোটে বিজয়ী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে এবার পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় পাবনার সর্বস্তরের নাগরিক সমাজ ও স্থানীয় বিএনপি। তাদের মতে, স্বাধীনতার পর থেকে পাবনা সদর যোগ্য প্রতিনিধিত্বের যে খরায় ভুগছিল, শিমুল বিশ্বাসের মাধ্যমেই তার অবসান ঘটতে পারে।

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে, ১৯৯১ ও ২০০১ সালে এই আসনে জোটের শরীক জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহান এবং ১৯৯৬ সালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ৩০ বছর পর বিএনপি এই আসনটি পুনরুদ্ধার করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। বিশেষ করে, বিভিন্ন উপদলে বিভক্ত পাবনা বিএনপিকে ঐক্যবদ্ধ করে এক কাতারে নিয়ে আসার নেপথ্য কারিগর হিসেবে শিমুল বিশ্বাসের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী।

অ্যাডভোকেট শিমুল বিশ্বাস কেবল একজন ঝানু রাজনীতিকই নন, তার রয়েছে প্রশাসনিক সাফল্যের উজ্জ্বল রেকর্ড, ২০০৪ সালে বিআইডব্লিউটিসি-র চেয়ারম্যান থাকাকালীন লোকসানি এই প্রতিষ্ঠানটিকে তিনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে চমক দেখিয়েছিলেন। পৈতৃক সূত্রের প্রায় সাড়ে ৪শ বিঘা সম্পত্তি তিনি জনকল্যাণে দান করেছেন। গড়ে তুলেছেন স্কুল ও কলেজ। নিজস্ব প্রচেষ্টায় ও বিদেশি অনুদানে ১১০টি মসজিদ নির্মাণ এবং মন্দির ও চার্চের সংস্কার করে অনন্য নজির স্থাপন করেছেন।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে শ্রমিক শ্রেণির মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

২০০১ সালে নিজের নিশ্চিত আসনটি চারদলীয় জোটের স্বার্থে মাওলানা সুবহানকে ছেড়ে দিয়ে ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। দীর্ঘদিনের জেল-জুলুম ও ত্যাগী এই নেতার হাত ধরেই পাবনার উন্নয়ন বৈষম্য দূর হবে।” — পাবনার রাজনৈতিক বিশ্লেষক সমাজ।

পাবনাবাসীর এখন মূল দৃষ্টি বিএনপি’র ভবিষ্যৎ কাণ্ডারি ও দেশনায়ক তারেক রহমানের দিকে। জেলাবাসীর বিশ্বাস, শিমুল বিশ্বাসকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে তারেক রহমান পাবনার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করবেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনার অবকাঠামো, শিল্প ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় শিমুল বিশ্বাসের কোনো বিকল্প নেই বলেই মনে করছেন সাধারণ ভোটাররা।

পড়ুন:পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় বিএনপির আহ্বায়কসহ ২ জন আহত

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন