মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন-এর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর সমাধিতেও শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
এ সময় জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা সবাই মিলে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।”
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক নাছির আহমাদ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার নেতৃবৃন্দ।
এর আগে, একই দিন সকালে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পড়ুন:হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ
ইমি/


