১১/০২/২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্বামীর সঙ্গে বেড়ানো হলো না সুমাইয়ার, ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

অনার্স পরীক্ষা শেষ করে ঘুরতে বেরিয়েছিল সুমাইয়া, বাড়ি থেকে বেরিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার পথে ইজি বাইকের মোটরে গলার ওড়না পেচিয়ে প্রাণগেল সুমাইয়া খাতুন (২৩) নামে কলেজ ছাত্রীর।

বিজ্ঞাপন

রবিবার বেলা ১টার দিকে ঝিনাইদহ- চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটী ইউনিয়ন পরিষদের পাশে বোড়াই গ্রামে মাঠের এই ঘটনা ঘটে।

সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং একই উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। সে এবছর সরকারি কেসি কলেজ থেকে অনার্স পরীক্ষা শেষ করেছে।

তার স্বজনরা জানান, রবিবার দুপুরে সুমাইয়া তার স্বামীর সাথে চুয়াডাঙ্গা আক্কাস লেকভিউ পার্কে বেড়াতে যাচ্ছিল, তারা সাধুহাটী মোড় পারকরে যখন চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল এসময় বুড়াই বাসষ্টান্ডের কাছাকাছি পৌছালে গলার ওড়না ইজি বাইকের মোটরে পেচিয়ে গিয়ে মাথায় আঘাত লেগে অসুস্থ হয়ে পড়ে, তারপর তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শনের পর ঝিনাইদহ সদর হাইওয়ে থানার পুলিশ বিকাল ৪টার দিকে পরিবারের কাছে সুমাইয়ার লাশ হসান্তর করে। সুমাইয়ার মৃত্যু সংবাদে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে।

পড়ুন : ঝিনাইদহ-৪ স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতিকের ফিরোজের নির্বাচনী ইশতেহারে প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন