মানিকগঞ্জের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ওষুধের সরবরাহ। পাশাপাশি, চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও দেরিতে ক্লিনিকে আসা নিয়ে ভোগান্তিতে স্থানীয়রা। রোগীরা সকাল থেকে এসে ভিড় করলেও, দেখা মিলে না চিকিৎসকের।
সকাল থেকে মানিকগঞ্জের বেতিলা উপস্বাস্থ্য কেন্দ্রে অপেক্ষায় থাকতে দেখা যায় রোগীদের। কিন্তু সেখানে দেখা নেই ডাক্তারের।
এখানে দায়িত্বে থাকা একমাত্র ফার্মাাসিস্ট অসুস্থ থাকায় দেরিতে আসেন। আরেক চিকিৎসক উম্মে আরিফা আক্তার মাতৃত্বকালীন ছুটিতে। অপরজনের নামেও রয়েছে বিস্তর অভিযোগ। তবে দায় এড়াচ্ছেন তাঁরা সবাই।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও বিধি অনুযায়ী বেতন কাটাসহ, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা।
রোগীদের ভোগান্তি কমাতে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিবে প্রশাসন, এ প্রত্যাশা ভুক্তভোগীদের।
এনএ/


