19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সার্কিট হাউজ মাঠ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা এ্যাড. তানজির আল ওহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান আয়োজন করে সংগঠনটি। এর মধ্যে ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন