০২/০৩/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছাল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, তৈয়বুর রেজা, মোমিন খন্দকার ডালিম ও সদস্য সচিব শামস মতিন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বিএনপির নেতা-কর্মীদের পরিকল্পিতভাবে হত্য করে নির্বাচন বানচালের চেষ্টা সফল হবেনা। তার অবিলম্বে মোছাব্বির হত্যার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার কিছু পর রাজধানীর তেজতুরী বাজার এলাকার স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। এ সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারি মাসুদও গুলিবিদ্ধ হন। এঘটনায় পরেরদিন তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার।

পড়ুন- স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন