২৫/০২/২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্বৈরাচার পতনের ১০ মাসেও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি: দুদু

স্বৈরাচার সরকারের পতনের দীর্ঘ ১০ মাস অতিক্রম হলেও দেশে এখনও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। ফ্যাসিবাদকে দাফন করতে হলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে না, ততদিন সংকট দূর হবে না।’

তিনি আরও বলেন, ‘পাশের দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। এসব বন্ধ করতে হলে এবং ফ্যাসিবাদ নির্মূল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার যেন ভুল পথে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এসময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করতে হবে এবং নিজেদের ঐক্য বিনষ্ট হবে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য থেকে বিরত থাকতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন। আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরসহ স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

পড়ুন: এখনও ভোটের দাবি জানাতে হচ্ছে, এটি লজ্জাকর: দুদু

দেখুন: সংলাপের রাজনীতি ও ঐক্যমত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন