২৬/০২/২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্বৈরাচার হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে যুবদল নেতা দুলাল হোসেনের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র- জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের ১ বছর পূর্তিতে কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের নেতৃত্বে আনন্দ মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট মঙ্গলবার বিকালে উপজেলার পূর্বাচলের ৩শ ফুট খ্যাত ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এ আনন্দ মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, দেশ ও দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, দেশকে গুম,খুন, আয়না ঘরের মতো জঘন্য নরকে পরিণত করায় জনগণের তীব্র ঘৃণার শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই বিপ্লবের প্রকৃত মাস্টারমাইন্ড হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যিনি হাসিনা পতনের আন্দোলনকে বেগবান করতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের লোকজনকে সম্মুখ সাড়িতে নিয়োজিত করেছেন। আমরা নিজের জীবন বাজি রেখে হাসিনার পতন ঘটিয়েছি। শুধু তাই নয়, পূর্বাচলে হাসিনার লুটপাট, প্লট দখল, দূর্নীতির কথা আমিই প্রথম তুলে ধরেছি। আমরা রূপগঞ্জটাকে জনগণের বাসোপযোগী করতে চাই। ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী মুক্ত নগর গড়ে তুলবো।

বিজ্ঞাপন

পড়ুন : দেড় কোটি টাকা ব্যয় ধরে মুড়াপাড়া মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের শুভ উদ্বোধন করলেন রূপগঞ্জ ইউএনও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন