মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ১০ দলীয় জোটের ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ঢাকা-১৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এই এমপি প্রার্থী নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
এ সময় দিলশানা পারুল বলেন, জামায়াত তাদের সঙ্গে রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছে। তিনি জানান, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিটি ছিল এনসিপির সাংগঠনিক কর্মসূচি, সে কারণে শরিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।
তবে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনী প্রচারণায় তারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং শরিক দলগুলো এনসিপির পাশে রয়েছে বলে মন্তব্য করেন দিলশানা পারুল।
পড়ুন: সিলেটে বিএনপির জনসভা: নেতাকর্মীদের ঢলে লোকারণ্য মাঠ
দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |
ইম/


