33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পরলো বাংলাদেশ। ১৮ বলে ৭ ছক্কায় আবু হায়দার রনি ফিফটি হাঁকালেও তিনি দলকে জেতাতে পারেননি। অজিদের কাছে ৫৪ রানের পরাজয়ে চলমান আসর থেকে বাদ পড়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

শনিবার (১১ নভেম্বর) টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। তবে তার সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেননি দলের বোলাররা। টাইগার বোলারদের বাজে বোলিংয়ের সুযোগে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে অস্ট্রেলিয়া। ১৪ বলে ৮ ছক্কায় ৫১ করেন বেন ম্যাকডরমট। ১১ বলে ১ চার আর ৭ ছক্কায় অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ৫০। এ ছাড়া ৬ বলে ৩০ রান করেন উইলিয়াম বসিস্তু।

১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম চার ব্যাটারের কেউই বড় সংগ্রহের দেখা পাননি। হাবিবুর রহমান সোহান আর জিসান আলম ২ বলে একটি ছক্কা মেরে আউট হয়ে যান। অধিনায়ক ফেরেন গোল্ডেন ডাকে। শেষদিকে ১৮ বলে ২ চার আর ৭ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন আবু হায়দার রনি। ৬ ওভারে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পড়ুন- বিসিবির পরিচালনায় নতুন মুখ: কে এই রুবাবা দৌলা

দেখুন- এবার রাজশাহীর হয়ে বিপিএল মাতাবেন তানজিদ হাসান তামিম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন