22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হজে গিয়ে সৈয়দপুরের বিএনপি নেতার মৃত্যু

সৌদি আরবের মক্কায় হজে গিয়ে জাহিদুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে আল আমিন।

নিহত জাহিদুল ইসলাম নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। পৌর বিএনপির ১০ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন তিনি।

আল আমিন বলেন ,আমার বাবা মাকেসহ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। গতকাল রোববার মক্কার একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজের জন্য ওই মসজিদেই অবস্থান করছিলেন। পরে এশার নামাজ আদায় করার প্রস্তুতি নিলে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

আল আমিন আরও বলেন, সোমবার সৌদি আরবের মক্কায় জোহরের নামাজ শেষে বাবার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানে তাঁকে দাফন করা হয়। সবাই বাবাকে ক্ষমা করবেন এবং তার জন্য দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তার হজ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করেন।

সৌদি আরবের মক্কায় বিএনপি নেতা জাহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, নজরুল ইসলাম লালবাবু, সাংবাদিক কাজী জাহিদ, তোফাজ্জল হোসেন লুতু, এম আর আলম ঝন্টু, আমিরুজ্জামান, রেজা মাহমুদ, মিজানুর রহমান মিলন প্রমুখ।

এনএ/

দেখুন: সাইকেল চালিয়ে হজে যাচ্ছেন বৃদ্ধ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন