বিজ্ঞাপন

হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় সাবেক অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বিজ্ঞাপন
হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত
হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হকের চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি ৬ জানুয়ারী আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। আদালতে আজ শমী কায়সারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্র পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: জহিরুল ইসলাম সুমন।

গত মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেন। হাইকোর্টে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি মামলা হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রিমান্ড শেষে শমী কায়সারকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত।

টিএ/

দেখুন: পেকুয়ার কলেজ শিক্ষক আরিফ হত্যার প্রধান পরিকল্পনাকারী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন