20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হত্যা-অপহরণসহ ১২ মামলার আসামি রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে ছয়টি হত্যাসহ ১২টি মামলার আসামি এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাতে টেকনাফ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল (৩৪) টেকনাফের নয়াপাড়া মুচনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সুলতানের ছেলে। ১২ মামলায় পাঁচটিতে তার বিরুদ্ধে পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গ্রেপ্তার ইসমাইলের বিরুদ্ধে টেকনাফ থানা এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে অপহরণ, মুক্তিপণ আদায়সহ হত্যা ও ডাকাতির অভিযোগ রয়েছে। তার সঙ্গে রোহিঙ্গা ও স্থানীয় কোন কোন অপরাধীর যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পড়ুন: সরকারি চালসহ আটক, পুলিশ হেফাজতে কৌশলে পালালেন টিসিবির ডিলার

দেখুন: শয়তানের কাছে আত্মা বিক্রি, সবার মৃ*ত্যু ২৭ বছর বয়সে |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন