১০/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হবিগঞ্জে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় গরু ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর টেটাবিদ্ধ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল ও ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু পাশ্ববর্তী হামিদা বেগমের ধানের খড় খায়। এনিয়ে সকালে দু’পক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দু’ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টেটাবিদ্ধ অন্তত ১৫জনকে সিলেট ও ঢাকায় প্রেরণ করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: হবিগঞ্জের সড়কে চারজনের মৃত্যু, স্বজনদের শোকের মাতম

দেখুন: সোলেমান হাজারী এখন হবিগঞ্জে 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন