বিজ্ঞাপন

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

এর আগে, কুমিল্লার পদুয়ার বাজারে বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

ঈদের দিন শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন